ভারত যাওয়ার পথে তেঁতুলিয়া সীমান্তে আটক ৪ তরুণ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ৪ বাংলাদেশি তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬

2026-10-06T15:45:52+00:00
2026-10-06T15:46:55+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভারত যাওয়ার পথে তেঁতুলিয়া সীমান্তে আটক ৪ তরুণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৩:৪৬ পিএম
আটক ৪ তরুণ। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ৪ বাংলাদেশি তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবির ধাওয়া খেয়ে এসময় আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার লতারগাঁও এলাকার হাফিজুল ইসলাম (২১), একই জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার সাব্বির হোসেন (১৫) ও রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা এলাকার শিপন মিয়া (১৯)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় একদল তরুণ দর্জিপাড়া ফরেস্টের ভেতর দিয়ে মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে টহল কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এসময় ৪ জনকে হাতেনাতে আটক করা হলেও ৩ জন পালিয়ে যান।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণরা জানিয়েছেন, তারা মূলত কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। টহল দলগুলো ২৪ ঘণ্টা সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ভারত  তেঁতুলিয়া  সীমান্ত  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: