শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছু দিন সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মা খালেদা জিয়ার

2026-10-08T15:01:32+00:00
2026-10-08T15:01:32+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
রুহুল কবির রিজভী
শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছু দিন সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মা খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ন্যায্য দাবি থেকে শিক্ষক সমাজ বঞ্চিত হবে না। শিক্ষা কার্যক্রমকে রাজনীতিকরণ করলে ধ্বংস অনিবার্য। যেটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে।


তিনি আরও বলেন, দেশে গুণগত শিক্ষা প্রয়োজন। সঠিক পাঠদানের অনেক অভাব হচ্ছে। দাবি জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়ার বিষয়ে শিক্ষকদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এতে সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন। ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার, এ কথাও বলেন তিনি। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   শিক্ষক  চাকরি  জাতীয়করণ  মায়ের প্রতিশ্রুতি  প্রধানমন্ত্রী  রুহুল কবির রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: