ফের নামঞ্জুর হলো এমপি গাজী নজরুলের জামিন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন মিলল না সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। রোববার (১১ অক্টোবর)

2026-10-11T17:20:21+00:00
2026-10-11T17:21:38+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আইন-আদালত
ফের নামঞ্জুর হলো এমপি গাজী নজরুলের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৫:২১ পিএম
গাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন মিলল না সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। রোববার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এদিন আসামিপক্ষে আইনজীবী মাহবুবুর রহমান আপসের শর্তে তার জামিন চেয়ে শুনানি করলে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।


এর আগে, ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের বাসা থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় গ্রেফতারের পর ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের এক দিন রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। তারপর ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। চার দিনের রিমান্ড শেষে ২৪ সেপ্টেম্বর গাজী নজরুলকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে ৩০ সেপ্টেম্বর মাকসুদা ইসলামকে জামিন দেন ঢাকার একটি আদালত।

সময়ের আলো/মহু
  বিষয়:   গাজী নজরুল ইসলাম  মরিয়ম খাতুন  মামলা  জামিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: