চান্দিনায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা

আবু সাঈদ, চান্দিনা (কুমিল্লা)

সারাদেশ

কুমিল্লার চান্দিনায় শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার

2026-10-21T14:05:38+00:00
2026-10-21T14:06:31+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চান্দিনায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
আবু সাঈদ, চান্দিনা (কুমিল্লা)
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ২১.১০.২০২৬ ২:০৬ পিএম
চান্দিনায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনায় শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় আগাম সবজি চাষে ঝুঁকছেন তারা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ চারা রোপণ করছেন আবার কেউ চারা লাগিয়ে পরিচর্যা করছেন। এবারে টমেটো চাষের প্রতি বেশি আগ্রহ দেখা যাচ্ছে কৃষকদের। 

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৭৫৫ মেট্রিকটন। ১ হাজার ৩৩০ হেক্টর জমি থেকে এই সবজি উৎপাদন করার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে আবাদ হয়েছে ২৫৮ হেক্টর জমি। 

উপজেলার এতবারপুর, বাড়েরা, মাইজখার, চিলোড়া, এওয়াজবন্দ, পূর্ব অম্বরপুর সহ বিভিন্ন এলাকায় মাঠজুড়ে এখন কৃষকদের ব্যস্ততা দেখা গেছে। বিশেষ করে টমেটো, সিম, ফুলকপি, বাঁধাকপি চাষের লক্ষ করা গেছে। ভোরের আলো ফুটতেই কেউ পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ছেন তারা। 

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়- শীতের আগাম সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যায়। এসময় সবকিছুর চাহিদাও থাকে বেশি। ফলে স্বল্প সবজিতেও ভালো লাভ করা সম্ভব হয়। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে শুরু করবে এসব সবজি। তবে এবছর সার ও কীটনাশকের দাম, শ্রমিকদের মজুরি নিয়ে বেশ শংকায় রয়েছেন তারা। সবজি উৎপাদনের খরচ নিয়ে তাদের কপালে চিন্তার ভাজ লক্ষ করা গেছে। 

বাড়েরা ইউনিয়নের চিলোড়া গ্রামের কৃষক আবুল কালাম জানান, আমি এবছর ২৫২ শতক জমিতে টমেটো চাষ করেছি। সবকিছু ঠিক থাকলে আশাকরি লাভবান হবো। তবে সার ও কীটনাশকের দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছি। 


টমেটো চাষী আবুল খায়ের জানান, প্রতি শতকে আমাদের আনুমানিক উৎপাদন খরচ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা হবে, আর ফলন ভালো হলে আমরা হয়তো ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। পরিবহন খরচ সহ আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে খুব সামান্য লাভ থাকতে পারে।

কেরণখাল ইউনিয়নের পূর্ব অম্বরপুর গ্রামের তাজুল গাজী বলেন, ‘১২০ শতক জমিতে টমেটো চাষ করেছি। এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। গতবছরের তুলনায় এবার জমি আগেই প্রস্তুত করা গেছে। আবহাওয়া ঠিক থাকলে লাভবান হবো ইনশাআল্লাহ।’

পূর্ব মাইজখার গ্রামের কৃষক শরীফ মোল্লা বলেন, আবহাওয়া ঠিক থাকলে এবারের শীতের আগাম সবজি দ্রুত আসতে পারে। তবে উৎপাদন খরচ অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি হচ্ছে। বাজারে সবজির দাম ভালো পেলে লাভবান হতে পারবো।’

চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম জানান, শীতকালীন আগাম সবজি চাষ কৃষকদের জন্য লাভজনক হওয়ায় দিনদিন এর আবাদ বাড়ছে। আগাম সবজি চাষে তারা স্বাবলম্বী হচ্ছেন। উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   চান্দিনা  শীত  আগাম সবজি  চাষ  ব্যস্ত  কৃষকরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: