মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরা (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

ভোলার মনপুরায় মেঘনায় অভিযান চালিয়ে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ করে কোস্টগার্ড। এই সময় কোস্টগার্ডের

2026-10-21T13:09:18+00:00
2026-10-21T13:09:18+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
মনপুরা (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:০৯ পিএম 
৫ লাখ মিটার জব্দ জাল পুড়িয়ে ধ্বংস। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় মেঘনায় অভিযান চালিয়ে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ করে কোস্টগার্ড। এই সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

বুধবার (২১ অক্টোবর) ভোর রাত ৪টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা, কোড়ালিয়া ও সূর্যমুখী এলাকার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই মা ইলিশ ও জাল জব্দ করা হয়।


পরে জব্দকৃত ৪৬ কেজি এতিম ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। জব্দকৃত ৫ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার জানান, মেঘনায় অভিযান চালিয়ে জব্দকৃত মা ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। 

সময়ের আলো/জোই
  বিষয়:   মনপুরা  মেঘনায় অভিযান  মা ইলিশ  জাল জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: