আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার

2026-10-21T11:51:49+00:00
2026-10-21T11:51:49+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৫১ এএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে কাকাইলছেও নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর দুই মেয়েকে নদীতে গোসল করাতে নিয়ে গিয়ে নিজেই তলিয়ে নিখোঁজ হন মরিয়ম। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘসময় চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত করা হয়।


নিহত মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। দুইদিন আগে তিনি বাবার বাড়ি কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামের আব্দুল হাসিম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মরিয়ম প্রতিবেশীর ১৩ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে যান। দুই মেয়ের গোসল শেষে তাদের তীরে তুলে দেন তিনি। পরে নিজেই নদীতে তলিয়ে যান। দুই মেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত মরিয়মের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   আজমিরীগঞ্জ  হবিগঞ্জ  নদী  নিখোঁজ  গৃহবধূর মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: