চুরির অভিযোগে মারধর, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

যশোর সংবাদদাতা

সারাদেশ

যশোরে চুরির অভিযোগে স্বাধীন (২২) নামে এক যুবককে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের মালোপাড়া মন্দিরে পূজা

2026-10-21T10:24:41+00:00
2026-10-21T10:24:41+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুরির অভিযোগে মারধর, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
যশোর সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:২৪ এএম 
সংগৃহীত ছবি
যশোরে চুরির অভিযোগে স্বাধীন (২২) নামে এক যুবককে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে গেলে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে যশোরে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় তাকে। মঙ্গলবার (২০ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছিল।

স্বাধীন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার টিপু হোসেনের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে গিয়েছিলেন স্বাধীন। সেখানে চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


স্বাধীনের দাদি সেলিনা বেগমের অভিযোগ, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করেন। পরে লোকজন জড়ো করে তাকে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন তিনি।

নিহতের বাবা টিপু হোসেনের অভিযোগ, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চুরির অভিযোগ  মারধর  ঢাকা  চিকিৎসাধীন অবস্থা  যুবকের মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: