নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী : দুলু

নাটোর সংবাদদাতা

সারাদেশ

নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্যাবিনেট সেক্রেটারির বরাত

2026-10-21T10:36:10+00:00
2026-10-21T10:38:45+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাটোরের দুর্ঘটনা
নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী : দুলু
নাটোর সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ২১.১০.২০২৬ ১০:৩৮ এএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সংগৃহীত
নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্যাবিনেট সেক্রেটারির বরাত দিয়ে জানিয়েছেন, নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাদের পাশে থাকবে সরকার।

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ জনের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে নাটোর জেলা প্রশাসনও। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এতে নিহত প্রত্যেকের পরিবার মোট এক লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা রয়েছে।


এর আগে, মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হন এবং আহত হন অন্তত ৩২ জন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় প্রতিবেদন দিতে বলা হয়েছে, কিন্তু কত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে এ বিষয়ে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

সময়ের আলো/মহু
  বিষয়:   নাটোর  দুর্ঘটনা  নিহত  পরিবার  অর্থ সহায়তা  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: