চরভদ্রাসনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে ডোবার পানিতে ডুবে শেখ আরাফাত নামে দের বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল

2026-10-21T13:14:31+00:00
2026-10-21T13:14:31+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চরভদ্রাসনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:১৪ পিএম 
প্রতীকী ছবি
ফরিদপুরের চরভদ্রাসনে ডোবার পানিতে ডুবে শেখ আরাফাত নামে দের বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালাশি ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আরাফাত ওই গ্রামের বাসিন্দা শেখ রাসেলের ছেলে। তিনভাই বোনের মধ্যে আরাফাত সবার ছোট। রাইছা (৫) ও রোজামনি নামে তিন বছর বয়সী তার দুই বোন রয়েছে। নিহতের বাবা শেখ রাসেল জানায় সকালে আরাফাত তার ছোট বোনের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। কিছুসময় পর পরিবারের সদস্যরা আরাফাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পিছনের ডোবার পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   চরভদ্রাসনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: