বিএনপি কার্যালয়ে বসল সোলার প্যানেল, উৎপন্ন বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডেও

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

দেশে প্রথম কোনো রাজনীতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু হলো।বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন

2026-10-21T17:56:21+00:00
2026-10-21T17:56:21+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিএনপি কার্যালয়ে বসল সোলার প্যানেল, উৎপন্ন বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডেও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
দেশে প্রথম কোনো রাজনীতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু হলো। বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করা হয়।

নিজে মোনাজাত পরিচালনা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌরবিদ্যুৎ সিস্টেম চালু করেন।

নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার সাহায্যে জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী বলেন, যশোর বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালুর মধ্যে দিয়ে অন্য রাজনীতিকদলগুলোও তাদের সারাদেশের কার্যালয়ে এই সোলার বসানোর আগ্রহ দেখাবে। জেলা বিএনপির এই বিনিয়োগ আগামী সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোতে সৌরবিদ্যুৎ প্রকেল্পর আওতায় আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে, যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয়, সেখানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা হবে।

যাতে করে বিদ্যুৎ ও ডিজেলের ওপর চাপ কমে। সূর্যের তাপ থেকে এসব সেচ পরিচালনা সহজ হবে।’

তিনি আরও বলেন, সারাদেশে সৌরবিদ্যুতের ওপর মানুষের যে আগ্রহ, তাতে আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত তিন হাজার থেকে চার হাজার মেগাওয়াট উৎপাদনে সক্ষম হবে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   বিএনপি কার্যালয়  সোলার প্যানেল  উৎপন্ন বিদ্যুৎ  জাতীয় গ্রিড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: