পকেটে নেই নগদ টাকা, অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ছিনতাইয়ের কৌশলে এক অভিনব মাত্রা যোগ হয়েছে ভারতের চেন্নাইয়ে। ২১ বছর বয়সি এক তরুণকে অপহরণ করে তাকে দিয়েই একটি মোবাইল

2026-10-23T19:29:23+00:00
2026-10-23T19:29:23+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পকেটে নেই নগদ টাকা, অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা ছিনতাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম 
ছবি : জুমবাংলা
ছিনতাইয়ের কৌশলে এক অভিনব মাত্রা যোগ হয়েছে ভারতের চেন্নাইয়ে। ২১ বছর বয়সি এক তরুণকে অপহরণ করে তাকে দিয়েই একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করায় চার ব্যক্তি। এরপর এটিএম বুথ থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নেয়। একইসঙ্গে, ওই তরুণের মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় তারা। 

বুধবার কর্মকর্তারা জানান, ওই ছিনতাই চক্রটি শহরের পাল্লিকারানাই এলাকা থেকে অজয় (২১) নামের ওই তরুণকে অপহরণ করে একটি অটোরিকশায় তোলে।  

অজয় অপহরণকারীদের জানায়, তার কাছে কোনো টাকা নেই। এরপর ছিনতাইকারীরা তাকে মারধর করার পর একটি অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করতে বাধ্য করে।  

ঋণ অনুমোদনের পর ছিনতাইকারীরা একটি এটিএম বুথের সামনে অটোরিকশা থামায়। সেখান থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।


পাল্লিকারানাই পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করে। তদন্তের পর তারা সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১) নামক চারজনকে শনাক্ত করেছে। তারা সবাই চেন্নাইয়ের বাসিন্দা। 

এক কর্মকর্তা বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে অপহরণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। আসামিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   নগদ  টাকা  অ্যাপ  ঋণ  এটিএম  ছিনতাই 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: