পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, আটক বহু ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরের অন্তত ১৩টি শহর ও জনপদে অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের

2026-10-24T08:02:49+00:00
2026-10-24T08:02:49+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, আটক বহু ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:০২ এএম 
ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের অন্তত ১৩টি শহর ও জনপদে অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের বরাতে এ তথ্য জানা গেছে।

সামরিক অভিযান চালানো এলাকাগুলোর মধ্যে রয়েছে নাবলুস, জেনিন, তুবাস ও কালকিলিয়া। নাবলুসে অভিযান চালানোর পাশাপাশি কাছের জালুদ ও কারইউত গ্রামের ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। জেনিনের কাছে আররাবেহ ও বুরকিনেও আটকের খবর পাওয়া গেছে। এ ছাড়া তুবাস ও পার্শ্ববর্তী আক্কাবা শহরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা।

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরনের আইন দেইর বাহা এলাকা ও আশপাশের স্থান থেকে শত শত ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হেবরনে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িও ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা। একই সময়ে শহরটির আল-জালদা এলাকাতেও অভিযান চালানো হয়।


এদিকে পশ্চিম তীরের আরও পূর্ব দিকে জেরিকো শহর ও এর কাছের আকাবাত জাবর শরণার্থীশিবিরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   পশ্চিম তীর  ইসরায়েল  অভিযান  ফিলিস্তিনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: