মামলা হলে আমাকেই প্রধান আসামি করবেন : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় কোনো মামলা হলে নিজেকেই এক নম্বর আসামি করার

2026-10-25T11:24:40+00:00
2026-10-25T11:24:59+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
মামলা হলে আমাকেই প্রধান আসামি করবেন : রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১১:২৪ এএম
রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় কোনো মামলা হলে নিজেকেই এক নম্বর আসামি করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে ওসির বিরুদ্ধে করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজের ব্যক্তিগত সহকারী জাকির হোসাইন শুভর মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে এ অবস্থান তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এই সংসদ সদস্য।

থানায় ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার খবর প্রকাশ্যে আসার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৩ অক্টোবর ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশাসনের প্রতি সম্মান রেখে ওই অভিযোগের ভিত্তিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান।


পুলিশের জিডি করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।

এদিকে, গত বৃহস্পতিবার রাতের ঘটনা উল্লেখ করে থানায় জিডি করার বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম। তিনি জানান, ওই দিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়। উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত তা নথিভুক্ত রাখতে জিডি করে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।

রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজার সময় মণ্ডপ পরিদর্শনে গেলে তাকে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া সেই ব্যবস্থা করেননি। এ বিষয়ে জানতে থানায় গেলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

ঘটনাটি নিয়ে পুলিশের জিডি এবং ওসির বিরুদ্ধে সংসদ সদস্যের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সময়ের আলো/জোই
  বিষয়:   মামলা  প্রধান আসামি  রুমিন ফারহানা  ব্রহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: