পদ্মা সেতু এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ ২

​মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর

2026-10-26T18:04:23+00:00
2026-10-26T18:04:23+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মা সেতু এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ ২
​মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম 
নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

​নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) এবং পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল (৩৫)। তারা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রতিষ্ঠানটির আটজন কর্মী একসঙ্গে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে গোসলে নামেন। এক পর্যায়ে তীব্র স্রোত ও গভীরতায় দুজন তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা বাকি ছয়জন সাঁতরে নিরাপদে তীরে ফিরতে সক্ষম হলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন।

​মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি চৌকস ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকাজ শুরু করে।

​তিনি আরও বলেন, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মুন্সীগঞ্জ  লৌহজং  মাওয়া  পদ্মা নদী  নিখোঁজ  পদ্মা সেতু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: