প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:০১ পিএম
পশ্চিম জেরুজালেমের একটি ভোটকেন্দ্রের বাইরে স্বেচ্ছাসেবকরা নির্বাচনী পোস্টার লাগিয়েছেন। ছবি : সংগৃহীতইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৬ দশমিক ৬৮ শতাংশ। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কয়েক দশকের মধ্যে প্রথম তিন ঘণ্টায় ভোট পড়ার এই হার সর্বোচ্চগুলোর একটি।
তবে ভোটের শুরুর দিকের এই পরিসংখ্যান নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিরজেইত বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী নিবেল খলিল। আল জাজিরাকে তিনি বলেন, ইসরায়েলের নির্বাচনে সব সময়ই চমকের অপেক্ষায় থাকতে হয়। তাই প্রাথমিক পরিসংখ্যানকে পুরোপুরি বিশ্বাস করেন না তিনি।
খলিলের আশঙ্কা, ইসরায়েলের কিছু ফিলিস্তিনি নাগরিক ভোট দিতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজির চেষ্টার বিষয়েও সতর্ক করেছেন তিনি।
ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু গাদি আইজেনকট কিংবা মানসুর আব্বাসের সঙ্গে জোট করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে খলিল বলেন, সব ধরনের পরিস্থিতিই সম্ভব। তবে এমন সম্ভাবনাকে নিজের জন্য উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন তিনি।
খলিল বলেন, নতুন সরকার গঠনের মধ্য দিয়ে ফিলিস্তিনিরা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা করছেন না। তবে অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ক্রমাগত বাড়তে থাকা বিধিনিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে তারা আশা করতে পারেন।
সময়ের আলো/জেডি