প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৪:৫৮ পিএম
ছবি : সংগৃহীত ইসরায়েলের নির্বাচনে বামপন্থী ভোটারদের ব্যাপক উপস্থিতির পর ডানপন্থী সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘জরুরি অবস্থা! বামপন্থীদের কর্মীরা ভোটকেন্দ্রগুলোতে ঝাঁপিয়ে পড়ছেন, আর ডানপন্থীদের কর্মীরা উদাসীন। এখনই জেগে ওঠার সময়। ভোট দিতে বের হন এবং অন্যদেরও ভোট দিতে নিয়ে আসুন। লিকুদকে ভোট দিন।’
পশ্চিম জেরুজালেমের একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, কেউ কেউ নির্বাচন কারচুপির চেষ্টা করছেন। ভোটারদের ঘুষ দেওয়ার উদ্দেশ্যে ব্যাগভর্তি টাকা বহনের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে বলেও দাবি করেন তিনি।
সময়ের আলো/জেডি