নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের মনোযোগ সরানো উচিত নয় বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি

2026-10-27T16:52:37+00:00
2026-10-27T16:52:37+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ : অ্যামনেস্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের মনোযোগ সরানো উচিত নয় বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, এবারের নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে, এমন আশা করার কারণ খুব কম।

অ্যামনেস্টির কর্মকর্তা এরিকা গুয়েভারা রোসাস বলেন, সাম্প্রতিক মাসগুলোতে নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে প্রার্থীরা নির্লজ্জভাবে ফিলিস্তিনবিরোধী মনোভাবকে কাজে লাগিয়েছেন। কেউ কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরও বাড়ানোর হুমকিও দিয়েছেন।

রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও বিভিন্ন দলের প্রার্থীরা ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক ও বামপন্থী বালাদ পার্টির চেয়ারম্যান সামি আবু শাহাদেহকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন।


ইসরায়েলের ওপর প্রভাব রয়েছে এমন দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে রোসাস বলেন, নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে করা অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতেরও আহ্বান জানান তিনি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ : অ্যামনেস্টি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: