প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম
আটক জেলেরা। ছবি : সংগৃহীতচাঁদপুরে অবৈধ চায়না চাই ব্যবহার করে মৎস্য আহরণের দায়ে আট জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে মতলব উত্তরের বাহেরচর এবং নাছিরারচর এলাকায়মরা পদ্মার মুখ সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আব্দুল জলিল (৬০), আমিন গাজী (৪০), রফিক ওস্তাগার (৪৯), নজরুল তাতী (৫৬), আমির হোসেন (৩৬),সোহেল শেখ (৪০),অকিল চন্দ্র দাস (৪০), বাবু মাদবর (৩০)।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সময়ের আলো/এনএন