সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক)

2026-10-28T19:50:09+00:00
2026-10-28T19:50:09+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

দুদকের অভিযোগ, জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের অনুদানের নামে অর্থ আত্মসাৎ, কর ফাঁকি ও ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের ঘটনায় সিআরআইয়ের চেয়ারম্যান সজীব আহমেদ ওয়াজেদ জয়, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়। ২০২৫ সালের ৫ নভেম্বর মামলাটি করে সংস্থাটি।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সিআরআইয়ের নামে ২৩টি কোম্পানির কাছ থেকে অবৈধভাবে ৪৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা অনুদান সংগ্রহ করেন। এ ছাড়া ২০১৩–১৪ থেকে ২০২৩–২৪ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৮৬ টাকা।

দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, সিআরআইয়ের হিসাবে ব্যয় দেখানো হয়েছে ২৯ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৯৬ টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানের তহবিলে ৭০ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৩৯০ টাকা থাকার কথা থাকলেও হিসাবের স্থিতি পাওয়া যায় ৫৫ কোটি ১১ লাখ ৮২ হাজার ৮৯৬ টাকা। এতে ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ৫২১ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।


এ ছাড়া সিআরআইয়ের নামে পরিচালিত ২৫টি ব্যাংক হিসাবে ২৪৭ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ১৭০ টাকা জমা এবং ১৯১ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৩০৯ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে এসব হিসাবে ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, আইন লঙ্ঘন করে ৩৬ লাখ ৫২ হাজার ৭৪২ টাকা আয়কর পরিশোধ না করায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। এসব অর্থ স্থানান্তর, রূপান্তর ও বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিআরআইয়  আয়কর  আদালত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: