ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী

2026-10-28T21:12:00+00:00
2026-10-28T21:12:00+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়াল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম 
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ নভেম্বর পর্যন্ত এ আবেদন জমা দেওয়া যাবে।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


চিঠিতে বলা হয়েছে, ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ সময় আগে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আবেদনের সময় বাড়িয়ে পরবর্তী কর্মদিবস ১ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভোটার স্থানান্তর  আবেদন  ইসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: