ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের চলমান ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। এতে হাসপাতাল থেকে রোগী

2026-10-28T21:49:30+00:00
2026-10-28T21:49:30+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের চলমান ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। এতে হাসপাতাল থেকে রোগী পরিবহন ও অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে ভোগান্তি কমার আশা করা হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর এ তথ্য নিশ্চিত করেন।

ধর্মঘটের কারণে সৃষ্ট পরিস্থিতি নিরসনে এর আগে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে বৈঠক করেন অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতারা। বৈঠকের পর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সাত দিনের জন্য ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন।

বাদল মাতবর বলেন, দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আপাতত ধর্মঘট স্থগিত করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, হাসপাতাল মূলত রোগীদের সেবাকেন্দ্র। কোনো কারণে এখানে চিকিৎসাসেবা ব্যাহত হোক, তা কর্তৃপক্ষ বরদাশত করবে না।

ঢামেক হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের জায়গা বরাদ্দের দাবিতে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে ধর্মঘট শুরু করেন মালিকেরা। এতে জরুরি প্রয়োজনে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়।

সাত দিনের জন্য ধর্মঘট স্থগিত হওয়ায় আপাতত অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে স্থায়ী পার্কিংয়ের দাবিসহ সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে এ সময়ের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হয়, তা এখন দেখার বিষয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঢামেক  বেসরকারি অ্যাম্বুলেন্স  ধর্মঘট  স্থগিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: