নির্বাচন প্রমাণ করেছে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় প্রমাণ করেছে, দেশটির মানুষ পরিবর্তন চায়।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া

2026-11-04T14:28:54+00:00
2026-11-04T14:28:54+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নির্বাচন প্রমাণ করেছে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:২৮ পিএম 
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় প্রমাণ করেছে, দেশটির মানুষ পরিবর্তন চায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন জনগণ এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করবে।

পাশাপাশি তারা এমন নেতা চায়, যারা দেশের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারবেন। মিশিগান ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন ওবামা।   

আরও পড়ুন

তিনি আরও বলেন, এখন ডেমোক্র্যাটদের কাজ হলো দায়িত্ব নিয়ে পরিবর্তন আনা, আরো ক্ষতি ঠেকানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। 

এদিকে ডেমোক্র্যাটদের জন্য আজকের রাতটি একটি ঐতিহাসিক রাত হয়ে উঠছে, কারণ দলটি মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ জয় করেছে এবং সেনেটের নিয়ন্ত্রণও নিজেদের হাতে আনার পথে রয়েছে।    

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   বারাক ওবামা  নির্বাচন  আমেরিকা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: