পিরোজপুর-১ আসনের তিন উপজেলায় ৩ এমপির বাড়ি!

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

দেশের রাজনীতিতে এক বিরল ঘটনার সাক্ষী হলো পিরোজপুর-১ আসন। একটি সংসদীয় আসন, তার তিনটি উপজেলা (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর

2026-11-04T19:34:02+00:00
2026-11-04T20:11:38+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুর-১ আসনের তিন উপজেলায় ৩ এমপির বাড়ি!
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ৮:১১ পিএম
সুলতানা জেসমিন জুঁই, মাসুদ সাঈদী ও এলিজা জামান। ছবি : সংগৃহীত
দেশের রাজনীতিতে এক বিরল ঘটনার সাক্ষী হলো পিরোজপুর-১ আসন। একটি সংসদীয় আসন, তার তিনটি উপজেলা (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলা)। আর সেই তিন উপজেলায় এখন তিনজন এমপির বাড়ি!

দ্বাদশ সংসদে সরাসরি ভোটে নির্বাচিত এমপি মাসুদ সাঈদীর বাড়ি জিয়ানগরে। সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা জেসমিন জুঁইয়ের বাড়ি নাজিরপুরে। আর গতকাল (৩ নভেম্বর) শপথ নেওয়া সংরক্ষিত নারী আসন-২৩ এর এমপি এলিজা জামানের বাড়ি পিরোজপুর সদরে।

এক আসনের তিন উপজেলাতেই তিনজন এমপি থাকার এমন ঘটনা দেশে খুব কমই দেখা যায়। এই তিন এমপির হাত ধরে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত পিরোজপুর-১ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

এ বিষয়ে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম বলেন, পিরোজপুর সদর আসনের তিনটি উপজেলায় এখন তিনজন এমপি। একজন নির্বাচিত এবং দুইজন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য। সেই হিসেবে সাধারণ মানুষের প্রত্যাশা উন্নয়ন বঞ্চিত এই পিরোজপুরে এবার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।


সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী বলেন, পিরোজপুর -২ থেকে নির্বাচিত এমপি আহম্মেদ সোহেল মনজুর সরকারের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রতিমন্ত্রী রাজীব আহসান আছেন জেলার আইন শৃঙ্খলা, উন্নয়নসহ সার্বিক দায়িত্বে। এর সঙ্গে যুক্ত হয়েছেন দু'জন সংরক্ষিত আসনের এমপি। তবে এলিজা জামান ঢাকা -২৩ এর সংরক্ষিত আসনের এমপি। তারপরও তিনি চেষ্টা করলে পিরোজপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, গত প্রায় ২০ বছর ধরে পিরোজপুর সবদিক থেকে উন্নয়ন বঞ্চিত ছিল। স্বতন্ত্র জোটের সংরক্ষিত আসনের এমপি নাজিরপুরের সন্তান সুলতানা জেসমিন জুঁই সরকারের পক্ষ থেকে পিরোজপুরের উন্নয়ন তদারকির দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি ঢাকা ২৩ সংরক্ষিত আসনের এমপি এলিজা জামান। তিনি ও পিরোজপুরের সন্তান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এছাড়া পিরোজপুর -২ থেকে নির্বাচিত আহম্মেদ সোহেল মনজুর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই আমরা আশা করি সরকারের উন্নয়নের মহাসড়কে পিরোজপুর জেলাও এবার স্থান পাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পিরোজপুর ১ আসন  উপজেলা  এমপি  সংসদীয় আসন  সংরক্ষিত নারী আসন  সুলতানা জেসমিন জুঁই  মাসুদ সাঈদী  এলিজা জামান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: