প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম
শ্রমিক অসন্তোষের মধ্যে আজকেও ৩৭০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। ছবি : সংগৃহীতশ্রম অসন্তোষ ও নতুন করে সহিংসতার আশঙ্কায় বুধবার (৪ নভেম্বর) দেশের অন্তত ৩৭০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। এর পাশাপাশি পোশাক শিল্পের অন্যতম বড় হাব নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন বলেন, আমাদের জানামতে, শ্রমিক অসন্তোষের কারণে আজ প্রায় ৩৭০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
তবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু উল্লেখ করেন যে, আগের দিনগুলোর তুলনায় আজ বন্ধ থাকা কারখানার সংখ্যা কিছুটা কমেছে।
সময়ের আলো/জেডআই