ঢাকায় আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি

সময়ের আলো ডেস্ক

ইসলাম

বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ, ফকিহ ও মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তাকি উসমানি আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি

2026-11-05T06:32:55+00:00
2026-11-05T06:32:55+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
ইসলাম
ঢাকায় আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৩২ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ, ফকিহ ও মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তাকি উসমানি আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি ধর্মীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি জানান, আগামী ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি তাকি উসমানি। ওই দিন ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। এ সম্মেলন ছাড়াও তিনি আরও কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে ২৮ নভেম্বর পাকিস্তানে ফিরে যাবেন।


মুফতি তাকি উসমানি পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। তিনি বিখ্যাত তাফসিরগ্রন্থ মাআরিফুল কোরআনের রচয়িতা মুফতি শফি উসমানির ছেলে। হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও ইসলামি অর্থনীতিতে বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত তিনি।

কর্মজীবনে ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারপতি ছিলেন তাকি উসমানি। পরে ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটির সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চে দায়িত্ব পালন করেন।

কোরআনের তাফসির, ইসলামি আইন, অর্থনীতি, রাজনীতি ও তাসাউফসহ বিভিন্ন বিষয়ে তার লেখা বহু গ্রন্থ রয়েছে। এসব বইয়ের বেশ কয়েকটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঢাকা  বিশ্বখ্যাত আলেম  মুফতি তাকি উসমানি 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: