সার নিতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় সার নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন কৃষক আহত

2026-11-05T17:36:26+00:00
2026-11-05T17:36:26+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সার নিতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ মোতায়েন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
লাইনে দাঁড়ানো কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ছবি : সংগৃহীত
নাটোরের নলডাঙ্গায় সার নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) নলডাঙ্গা উপজেলার বিসিআইসি সার ডিলার শ্যামসুন্দর আগারওয়ালের দোকানে সার বিতরণ করা হয়। কিন্তু সকাল থেকেই কৃষকরা দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে যায়। এসময় লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে সকালে এক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। 

এসময় স্থানীয়রা নিয়ন্ত্রণ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে আবারও সারের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন আহত হন। তবে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গতকালও একই উপজেলার মাধনগরে সার বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

বিসিআইসি সার ডিলার শ্যামসুন্দর আগারওয়াল ডিলার বাবু বলেন, সকাল ৯টা থেকে উপজেলা কৃষি অফিসারের উপস্থিতিতে স্যার বিতরণ চলছিল। কৃষকরা নিয়মমাফিক লাইনে দাঁড়িয়ে থেকে সার নিচ্ছিল। হঠাৎ কিছু ছেলেপুলে কৃষকদের মাঝে হট্টগোল সৃষ্টি করায় এই অবস্থা সৃষ্টি হয়। পরবর্তীতে কৃষি অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণ রয়েছে। 

উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন,​ পর্যাপ্ত সারের বরাদ্দ আছে। আমাদের যারা ডিলার আছেন তারা সার উত্তোলন করছেন এবং বিতরণ করছেন। পৌরসভা ডিলার পয়েন্ট থেকে সার বিতরণকালে কৃষক এসে উচ্ছৃঙ্খল আচরণ করেছে। যার কারণে একটা বিশৃঙ্খলা হয়েছে।
​
সময়ের আলো/এনএন
  বিষয়:   সার  নলডাঙ্গা  নাটোর  লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ  পুলিশ মোতায়েন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: