৭ নভেম্বরকে ১৭ বছর ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে : হুমাম কাদের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাজনীতি

বিগত ১৭ বছর ধরে দেশের সঠিক ইতিহাস গোপন করা হয়েছে এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে

2026-11-07T20:23:13+00:00
2026-11-07T20:23:13+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
৭ নভেম্বরকে ১৭ বছর ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে : হুমাম কাদের
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম 
হুমাম কাদের চৌধুরী। ছবি : সময়ের আলো
বিগত ১৭ বছর ধরে দেশের সঠিক ইতিহাস গোপন করা হয়েছে এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হুমাম কাদের চৌধুরী আরও বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এটাও একটি বিপ্লব ছিল। ১৯৭৫ সালে সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছিল, এবার ছাত্র-জনতার নেতৃত্বে হয়েছে। এই ইতিহাসও লিখে রাখা দরকার। কারণ এই ইতিহাসও আস্তে আস্তে বদলে যেতে পারে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিকৃত করা হয়েছে। বিশেষ করে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সব ঐতিহাসিক আন্দোলনের বস্তুনিষ্ঠ তথ্য সংরক্ষণ করা অপরিহার্য।

পরে, হুমাম কাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষাবৃত্তি প্রদান ও হুইল চেয়ার বিতরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন। এর আগে এমপি পোমরা জিয়ানগরে শহিদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার। সঞ্চালক ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না ও শিক্ষক এম মোরশেদ আলম।

সময়ের আলো/আতা
  বিষয়:   ১৭ বছর  ইতিহাস  গোপন  নভেম্বর  ধামাচাপা  চট্টগ্রাম  রাঙ্গুনিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: