শেখ হাসিনাকে আসামি হিসেবে আইনি প্রক্রিয়াতেই ফিরতে হবে : দুদক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান

2026-11-09T18:29:47+00:00
2026-11-09T18:29:47+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনাকে আসামি হিসেবে আইনি প্রক্রিয়াতেই ফিরতে হবে : দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম 
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান । ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। এছাড়া আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে বলেও জানান তিনি। 

সোমবার (৯ নভেম্বর) দুদকের কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, ‘দুর্নীতির মামলায় ৩৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করছি।’

এদিন, আওয়ামী লীগের সাবেক দুই এমপি অসীম কুমার উকিল এবং অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে বলেও জানান সচিব সাইদুর রহমান খান।

এছাড়া, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউনিপে টু ইউ -এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি।


প্রসঙ্গত, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট গ্রহণের ঘটনায় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই সব মামলায় শেখ হাসিনাকে ৩৬ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এমনই প্রেক্ষাপটে আলোচনায় আসে দেশে ফিরতে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়াতেই আসতে হবে বলে অবস্থান নিশ্চিত করেছে দুদক। 

সময়ের আলো/এসকে
  বিষয়:   শেখ হাসিনা  আসামি  হিসেবে  আইনি প্রক্রিয়া  ফিরতে  হবে  দুদক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: