ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের

2026-11-09T17:16:38+00:00
2026-11-09T17:16:38+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম 
জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষ । ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

চতুর্থ অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশ নিয়েছেন। স্পিকার তার সূচনা বক্তব্যে সংসদীয় রীতিনীতি মেনে চলতে সংসদ সদস্যদের প্রতি আহবান জানান। 


সাবেক কয়েকজন সংসদ সদস্য, গণপরিষদ সদস্য ও সাংবাদিক আমির খসরুর প্রয়াণে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় । পরে দোয়া ও মোনাজাত করা ধর্মমন্ত্রী শামীম কায়সার।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী অধিবেশনটি আহ্বান করা হয়েছে।

এ অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলতে পারে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। 

সময়ের আলো/এসকে
  বিষয়:   ত্রয়োদশ  জাতীয়  সংসদ  চতুর্থ  অধিবেশন  শুরু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: