প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:০৭ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ২:০৮ পিএম
আমানউল্লাহ আমান। ছবি : সংগৃহীত কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক পালিয়ে গিয়ে আর ক্ষমতায় ফিরতে পারেননি।’
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলেই একটি দল ষড়যন্ত্র করছে, যাদের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন শহিদ জিয়া।’
তিনি বলেন, ‘সর্বশেষ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঢুকে জ্বালাও-পোড়াও ভাঙচুর করেছেন৷ তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধভাবেই আগামীতে কোনো ফ্যাসিস্টদের আর দেশে ঢুকতে দেওয়া হবে না। রাজপথে নেমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’
সময়ের আলো/মহু