বাংলাদেশে অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব

2026-11-11T14:32:40+00:00
2026-11-11T14:32:40+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশে অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে প্রাণহানি এবং বর্তমান সময়ে তার সমর্থকদের দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান।

জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে বলার মতো কোনো মন্তব্য তার নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা দেখতে চায়। এর মধ্যে সংস্থাটির তথ্যসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।


তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ ঘটনায় কয়েক হাজার মানুষ আহত হন। প্রতিবেদন অনুযায়ী, ওই সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ  অপরাধ  বিচার  রাজনৈতিক স্বাধীনতা  জাতিসংঘ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: