প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার সতর্কতা

জাতীয়

প্রবাসী কার্ডের নামে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কার্ডের তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড

2026-11-12T16:03:48+00:00
2026-11-12T16:19:19+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার সতর্কতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৪:১৯ পিএম
ছবি : সংগৃহীত
প্রবাসী কার্ডের নামে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কার্ডের তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশে-বিদেশে প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি অসাধু চক্র। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। কার্ডটি প্রবর্তনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। এ ছাড়া কার্ডের জন্য আবেদন গ্রহণও শুরু হয়নি।

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি দেশে ও বিদেশে কিছু অসাধু ব্যক্তি এবং দালাল চক্র প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে তারা। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং দাপ্তরিক সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তাই কার্ডের নামে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


কেউ প্রতারণার শিকার হলে অথবা এ ধরনের প্রতারণার তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতাও চাওয়া হয়েছে।

প্রয়োজনে যোগাযোগ

১. মো. জসীম উদ্দিন, উপসচিব। মোবাইল: ০১৭১২-৮৭০৯৬৮, ইমেইল: [email protected]।

২. মো. মাহবুবুল ইসলাম, মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব)। মোবাইল: ০১৩৩১-১১৬৬০০, ইমেইল: [email protected]।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রবাসী কার্ড  মন্ত্রণালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: