৫০৩ উপজেলায় নতুন করে হাসপাতাল তৈরি করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের ৫০৩ উপজেলায় নতুন করে ১৫১ বেড বিশিষ্ট হাসপাতাল তৈরি করা হবে

2026-11-12T19:17:22+00:00
2026-11-12T19:17:22+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
৫০৩ উপজেলায় নতুন করে হাসপাতাল তৈরি করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের ৫০৩ উপজেলায় নতুন করে ১৫১ বেড বিশিষ্ট হাসপাতাল তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, হাসপাতাল তৈরির ফলে আমাদের দেশে যারা প্রান্তিক মানুষ, তারা যেন স্বাস্থ্য সেবা তাদের উপজেলা থেকেই পান, সেটি নিশ্চিত করা যাবে। এছাড়া আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা আরও জোরদার করব এবং লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবে।

ভবিষ্যত পরিকল্পনায় বর্তমান স্বাস্থ্যসেবা চলমান রাখার বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা অবগত, আমাদের দেশের সাধারণ মানুষ তো এই বাস্তবায়নের জন্য এক বছর বসে থাকতে পারবে না। আমাদের যা কিছু আছে, যে ডাক্তারগুলো আছে, যারা পরিশ্রম করছে তাদের উজ্জীবিত করে অর্থাৎ আমাদের যা কিছু আছে সেগুলোকে গুছিয়ে, বড় পরিকল্পনাগুলো বাস্তবায়নের আগে খুবই দ্রুত গতিতে যেন সাধারণ মানুষের কাছে একটু বেটার স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি সেটি করতে হবে।


মন্ত্রী এম এ মুহিত আরো বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার সূত্রে যে বেহাল দশা পেয়েছি, আমরা সারা বাংলাদেশে একই চিত্র দেখতে পাচ্ছি। জনবল সংকট, যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে, যন্ত্রপাতি থাকলেও চালানোর মানুষ নেই।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে, কিন্তু কোনো ক্যাম্পাস তৈরি করা হয়নি। এই যে উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালী দরকার।

মন্ত্রী আরও বলেন, বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে যে রোগগুলো হয়, সেসবের জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। ভ্যাক্সিনের ব্যাপারের দেশীয় সক্ষমতা বৃদ্ধিরও প্রয়োজন আছে। এভাবেই বিস্তৃত কর্মপরিকল্পনায় কাজ চলছে। এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে।

এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম,  সিভিল সার্জন ডা. নুরুল আমীন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ৫০৩ উপজেলা  হাসপাতাল  স্বাস্থ্য প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: