ওয়ারশ চুক্তি

সম্পাদকীয়

ওয়ারশ চুক্তি বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সহায়তার চুক্তি হিসেবে পরিচিত, সংক্ষেপে ওয়ারপ্যাক, ন্যাটো গঠনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল। স্নায়ুযুদ্ধ চলাকালে কেন্দ্রীয়

2019-03-31T23:51:00+00:00
2019-03-31T23:51:00+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সম্পাদকীয়
ওয়ারশ চুক্তি
আবারও আগুন
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০১৯, ১১:৫১ পিএম   (ভিজিট : ৭৪২)
ওয়ারশ চুক্তি বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সহায়তার চুক্তি হিসেবে পরিচিত, সংক্ষেপে ওয়ারপ্যাক, ন্যাটো গঠনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল। স্নায়ুযুদ্ধ চলাকালে কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের আটটি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে গঠিত সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি। ওয়ারশ চুক্তি কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্সের (কমিকন) সঙ্গে সামরিক দিক দিয়ে সম্পূরক ছিল। কমিকন কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রের আঞ্চলিক অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল। ওয়ারশ চুক্তি মূলত ১৯৫৪ সালের প্যারিস চুক্তির ভিত্তিতে ১৯৫৫ সালে ন্যাটোর সঙ্গে পশ্চিমা বাহিনীর একত্রীকরণের পরিপ্রেক্ষিতে সোভিয়েত সামরিক বাহিনীর প্রতিক্রিয়া। গঠিত হয়েছিল ১৪ মে ১৯৫৫। সদর দফতর ছিল পোল্যান্ডের ওয়ারশে। সদস্য দেশÑ বুলগেরিয়া, চেকোসেøাভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের সামরিক বাহিনী সোভিয়েতের ইচ্ছা কর্তৃক নিয়ন্ত্রিত হতো। পর্যায়ক্রমে, (ওয়ারশ চুক্তির প্রস্তাবনা অনুযায়ী) জাতিসংঘের সনদ নীতিমালা অনুযায়ী ইউরোপে শান্তি বজায় রাখাই এই চুক্তির উদ্দেশ্য হয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়নের পতন এবং স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর এই মৈত্রী একটি সম্মিলিত নিরাপত্তাজনিত চুক্তিভিত্তিক সংস্থা বা সিএসটিওতে পরিণত হয়। ১৯৯১ সালের ৩১ মার্চ ওয়ারশ চুক্তিকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়।
সূত্র : ইন্টারনেট




Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: