যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার নেটওয়ার্ক অচল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য যে অতি গোপন নেটওয়ার্ক ব্যবহার করে, তাতে সাময়িক বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার

2026-11-18T02:54:52+00:00
2026-11-18T02:54:52+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার নেটওয়ার্ক অচল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য যে অতি গোপন নেটওয়ার্ক ব্যবহার করে, তাতে সাময়িক বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় নেটওয়ার্কটির কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে।

এনএসএ এক বিবৃতিতে জানায়, নেটওয়ার্কের কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো পুরোপুরি সচল রয়েছে। দেশের নিরাপত্তা রক্ষায় সংস্থাটির কার্যক্রমও অব্যাহত রয়েছে।

তবে নেটওয়ার্কের এই সমস্যার ব্যাপ্তি ও কতক্ষণ স্থায়ী হয়েছিল, তা স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে একের পর এক ত্রুটি দেখা দেওয়ার মধ্যে এনএসএর নেটওয়ার্কে এই বিপর্যয়ের ঘটনা ঘটল। এর আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশটির আকাশপথে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। গত সপ্তাহের শেষ দিকে মাইক্রোসফটের ইমেইল সেবাতেও বড় ধরনের বিভ্রাট দেখা দেয়।


এদিকে মঙ্গলবার এসব প্রযুক্তিগত বিপর্যয়কে খুব একটা গুরুত্ব দিতে চাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যানিলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটতেই পারে।

ট্রাম্প বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটে থাকে। এটা ঠিক আছে।’ 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  জাতীয় নিরাপত্তা সংস্থা  নেটওয়ার্ক  অচল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: