ইরানের কেশম দ্বীপে মার্কিন বাহিনীর একাধিক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) হরমুজ প্রণালিতে অবস্থিত দ্বীপটিতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন

2026-11-18T03:05:28+00:00
2026-11-18T03:05:28+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের কেশম দ্বীপে মার্কিন বাহিনীর একাধিক হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:০৫ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের কেশম দ্বীপে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) হরমুজ প্রণালিতে অবস্থিত দ্বীপটিতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইরানের স্থানীয় এক কর্মকর্তা। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে তেহরান।

এর আগে একই দিন বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। গত চার দিনের মধ্যে দেশটিতে এটি ছিল ইরানের তৃতীয় হামলা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে দেওয়া বক্তব্যে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, দ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকাজ, জরুরি সেবা ও প্রশাসনিক কার্যক্রমে নিয়োজিত সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেশম দ্বীপে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দ্বীপটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার সকালে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর পরিচালিত রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানায় আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সেপাহ নিউজ।

ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাত্রা বেড়েছে। এর আগে ২ নভেম্বর হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ একটি দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।


চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে তেহরান। দেশটির দাবি, ইসলামি প্রজাতন্ত্রের অনুমোদিত পথ ব্যবহার করেই জাহাজগুলোকে চলাচল করতে হবে। অনুমোদনহীন পথে চলাচলের অভিযোগে বিভিন্ন জাহাজে নিয়মিত হামলাও চালিয়েছে ইরান।

সম্প্রতি প্রণালিতে কয়েকটি জাহাজে আগুন লাগার খবর দিয়েছে ইরান। এসব ঘটনার জন্য প্রায়ই সমুদ্রপথে পেতে রাখা মাইনকে দায়ী করেছে দেশটি।

অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে সহায়তা করছে মার্কিন বাহিনী। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

যুক্তরাষ্ট্রের দাবি, প্রণালিতে পেতে রাখা সব মাইন অপসারণ করেছে তাদের বাহিনী। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মুখোমুখি  যুক্তরাষ্ট্র  ইরান  কেশম দ্বীপ  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: