বিশ্বভ্রমণে বেরিয়ে চীনা দম্পতির ইসলাম গ্রহণ

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

বিশ্বভ্রমণে বেরিয়ে ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছান চীনের এক দম্পতি। সেখানে এক তুর্কি পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে

2026-11-19T22:52:25+00:00
2026-11-19T22:52:25+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ইসলাম
বিশ্বভ্রমণে বেরিয়ে চীনা দম্পতির ইসলাম গ্রহণ
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বভ্রমণে বেরিয়ে ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছান চীনের এক দম্পতি। সেখানে এক তুর্কি পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে বদলে যায় তাদের জীবন। শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন তারা। আট বছরের দাম্পত্য জীবনের পর ইসলামি রীতিতে নতুন করে বিয়েও করেন এই দম্পতি।

প্রায় দুই বছর আগে রাজধানী বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন চীনের মোইয়ান সং ও লুওশি শু। নতুন অভিজ্ঞতা অর্জন এবং বিভিন্ন দেশের সংস্কৃতি ও মানুষের জীবনযাপন সম্পর্কে জানাই ছিল তাদের উদ্দেশ্য। ইন্দোনেশিয়া থেকে শুরু হয় তাদের ভ্রমণ। দেশটির মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ তাদের বিশেষভাবে আকৃষ্ট করে। সেখান থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। এরপর তারা ইসলাম ও এর শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা শুরু করেন।

একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরে পৌঁছান তারা। সেখানে এক তুর্কি পরিবারের সঙ্গে আকস্মিক পরিচয় হয় তাদের। ওই পরিবারের আন্তরিকতা ও মেহমানদারি এবং পবিত্র কোরআনের সংস্পর্শ তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মুসলমানদের আচরণ ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে গিয়ে ইসলামের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন তারা।


ইসলাম গ্রহণের কারণ ব্যাখ্যা করে ওই দম্পতি জানান, বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলমানদের মধ্যে দয়া, সততা ও সুন্দর আচরণ দেখেছেন তারা। এসব বিষয়ই তাদের সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। ইসলাম গ্রহণের জন্য কেউ তাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি। মুসলমানদের ব্যক্তিগত আচরণ পর্যবেক্ষণ এবং তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানার আগ্রহ থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন তারা।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   বিশ্বভ্রমণ  চীনা দম্পতি  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: