প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম
রাজধানীতে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক চলছে । ছবি : সংগৃহীতগঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পানি বণ্টন ও চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারত। রাজধানীতে শুরু হয়েছে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক। এবারের আলোচনায় ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে মূলত গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে অনুষ্ঠিত এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তির নবায়ন কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের মধ্যে পড়ে না।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে, ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
সময়ের আলো/এসকে