নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

জাতীয়

নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।সোমবার (২৩

2026-11-23T19:21:57+00:00
2026-11-23T19:59:00+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৭:৫৯ পিএম
নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ । ছবি : সংগৃহীত
নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন, দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি।


গোপন সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আবেদনে আরও বলা হয়, তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় আদেশ চাওয়া হয়। এতে মোতাছিম বিল্লাহর পাসপোর্ট নম্বর উল্লেখ করে অনুসন্ধান চলাকালে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং আদেশ কার্যকরের জন্য পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   নগদের প্রশাসক  মোতাছিম বিল্লাহ  বিদেশ গমনে নিষেধাজ্ঞা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: