নজর ও জবান হেফাজতের গুরুত্ব

নাইম হাসান

ইসলাম

মহান আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা। সৃষ্টি করার সর্বময় ক্ষমতা শুধুই তার। মানুষের শরীরে তিনি যেসব বিস্ময়কর বিষয়ের সমন্বয় ঘটিয়েছেন, তন্মধ্যে চোখ

2026-11-25T21:08:52+00:00
2026-11-25T21:08:52+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ইসলাম
নজর ও জবান হেফাজতের গুরুত্ব
নাইম হাসান
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
মহান আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা। সৃষ্টি করার সর্বময় ক্ষমতা শুধুই তার। মানুষের শরীরে তিনি যেসব বিস্ময়কর বিষয়ের সমন্বয় ঘটিয়েছেন, তন্মধ্যে চোখ এবং জিহ্বা অন্যতম। চোখ দিয়ে আমরা দেখি। চোখের মধ্যে আল্লাহ হাজার হাজার মেগাপিক্সেল দিয়েছেন। খালি চোখে কত দূরের জিনিস আমরা পরিষ্কার দেখি। একইভাবে জিহ্বার কথা ভাবুন; কত বিচিত্র স্বাদের খাবার আমরা জিহ্বা দিয়ে অনুভব করি। জিহ্বায় খাবার পড়তেই তার সিগন্যাল মস্তিকে পৌঁছে। যদি চোখ না থাকত, জিহ্বা না থাকত, মানুষ কিন্তু পরিপূর্ণ হতো না। 

সুন্দর এই দুটি জিনিস যিনি দিলেন, আমরা তার শুকরিয়া কতটুকু আদায় করি? এই অঙ্গ দুটির কতটুকু সদ্ব্যবহার করি। তিনি যেভাবে ব্যবহার করতে বলেছেন, বিশ্বনবী (সা.) যেভাবে ব্যবহার করেছেন, আমরা কি সেভাবে ব্যবহার করছি? না করলে তার পরিণাম মোটেই ভালো নয়। পবিত্র কুরআনের সুরা নূরে আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে নবী, মুমিন পুরুষদের বলুন, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্রতার বিষয়। আর মুমিন নারীদের বলুন, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে।’

দৃষ্টি সংযত করা মানে যে জিনিসটি দেখা ইসলাম সমর্থন করে না, তা থেকে দৃষ্টি সরিয়ে নিতে হবে। হঠাৎ করে বা অনিচ্ছায় যদি এমন জায়গায় দৃষ্টি যায়, যেটা দেখা জায়েজ নেই, তা হলে করণীয় হচ্ছে— প্রথম দৃষ্টির পর দ্বিতীয়বার না তাকানো। ইবান বুরাইদা (রা.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘হে আলি! তুমি প্রথম দৃষ্টির পর দ্বিতীয়বার দেখবে না। কারণ তোমার জন্য প্রথম দৃষ্টি; পরবর্তী দৃষ্টি তোমার জন্য নয়’ (আবু দাউদ : ২১৪৯)। বেখেয়ালে দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলে তার সুফল আছে। 

আবু উমামাহ (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন, ‘যে মুসলমানের দৃষ্টি কোনো মেয়ের সৌন্দর্যের ওপর পড়ে এবং দৃষ্টি সরিয়ে নেয়, এ অবস্থায় আল্লাহ তার ইবাদতে বিশেষ স্বাদ সৃষ্টি করে দেন।’ (মুসনাদে আহমাদ)
একইভাবে জিহ্বার ক্ষেত্রেও দরকার বিশেষ সংযম। জিহ্বা আল্লাহর দেওয়া অন্যতম একটি নেয়ামত। বিশ্বনবী (সা.) অসংখ্যবার জিহ্বার হেফাজতের কথা বলেছেন। 

রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে আমাকে জিহ্বা ও লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব’ (সহিহ বুখারি)। হজরত ইবনে মাসউদ (রা.) সাফা পাহাড়ে উঠে বলতেন, ‘হে জিহ্বা, ভালো কথা বল, গনিমত পাবে। 


অনিষ্টতার কারণে অনুতপ্ত হওয়ার আগেই চুপ থাক, বিপদমুক্ত থাকবে।’ লোকেরা জিগ্যেস করল, এটা কি আপনি নিজের পক্ষ থেকে বলছেন? তিনি বললেন না। আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, বনি আদমের অধিকাংশ গুনাহ তার জিহ্বার মধ্যে (তাবরানি)। হজরত ওমর (রা.) বলেছেন, ‘যে জিহ্বা সংযত রাখে, মহান আল্লাহ তার দোষ-ত্রুটি গোপন রাখেন।’ অনর্থক কথা বলা মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহ বলেন, ‘মুমিনদের বৈশিষ্ট্য, যারা অনর্থক কথা-বার্তায় লিপ্ত হয় না।’ (সুরা মুমিনিন, আয়াত : ৩)

চোখ ও জিহ্বা ব্যবহারের শক্তি প্রতিটি মানুষের নিজের ওপর, যে কেউ চাইলে এ দুটো অঙ্গ ভালো কাজে ব্যবহার করতে পারে, কেউ চাইলে খারাপ কাজে ব্যবহার করতে পারে। এতে বাধা দেওয়ার কেউ নেই। তাই বলে চোখ ও জিহ্বার অপব্যবহার করা যাবে না। এ বিষয়ে যাপিত জীবনে সতর্ক থাকতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নজর  জবান  হেফাজত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: