রাজধানীতে শুরু হচ্ছে লেদারটেক বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য

চামড়া ও চামড়াজাত শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাধুনিক টেকসই প্রযুক্তি তুলে ধরতে আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ শিল্পের

2019-10-26T00:00:00+00:00
2019-10-26T00:00:00+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ব্যবসা-বাণিজ্য
রাজধানীতে শুরু হচ্ছে লেদারটেক বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম 
চামড়া ও চামড়াজাত শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাধুনিক টেকসই প্রযুক্তি তুলে ধরতে আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ-২০১৯’। চামড়া খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’-এর উদ্বোধন করবেন। একই সঙ্গে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তৃতীয়বারের মতো আয়োজন করছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ট্রেড শোর আয়োজক সংস্থা আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড জানায়, আইসিসিবির ৫টি হলে আয়োজিত আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বিশে^র ২০টি দেশের ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান ফিনিশড লেদার, ট্যানিং লেদারের জন্য মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যসহ এর সংশ্লিষ্ট প্রযুক্তি উপস্থাপন করবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় সপ্তমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এই ট্রেড শো  অনুষ্ঠিত হবে।




Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: