‘আপনার যেখানে শেষ সেখানেই শুরু আমার’

জহিরুল ইসলাম

প্রজাপতির ডানা

আলেকজান্ডার দ্যুমা একবার রাশিয়ার টিফলিস শহরে বেড়াতে গিয়ে একটা বইয়ের মার্কেটে গেলেন। সেই মার্কেটের এক দোকানদার খবর পেয়ে দ্যুমাকে খুশি

2019-12-07T00:00:00+00:00
2019-12-07T00:00:00+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রজাপতির ডানা
‘আপনার যেখানে শেষ সেখানেই শুরু আমার’
জহিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম 
আলেকজান্ডার দ্যুমা একবার রাশিয়ার টিফলিস শহরে বেড়াতে গিয়ে একটা বইয়ের মার্কেটে গেলেন। সেই মার্কেটের এক দোকানদার খবর পেয়ে দ্যুমাকে খুশি করার জন্য তার দোকান শুধু দ্যুমার বই দিয়ে ভরে ফেললেন। দ্যুমা অবাক হয়ে জানতে চাইলেন, কী ব্যাপার, অন্য সাহিত্যিকদের বই কোথায়?অন্যদের বই! অন্যদের সমস্ত বই বিক্রি হয়ে গেছে।
আরেকদিনের ঘটনা।
আলেকজান্ডার দ্যুমার সাক্ষাৎকার নিচ্ছিলেন এক জাঁদরেল সাংবাদিক। তার প্রথম প্রশ্ন, আপনার পূর্বপুরুষ সংকর ছিলেন, এটা কি সত্যি?
দ্যুমা উত্তরে বললেন, হ্যাঁ।
সাংবাদিক আবার জিজ্ঞেস করলেন, আর আপনার পিতামহ ছিলেন কৃষ্ণাঙ্গ?
দ্যুমা শান্তস্বরে বললেন, হ্যাঁ।
সাংবাদিক এবার বেশ জোর দিয়ে বললেন, এবং আপনার প্রপিতামহ ছিলেন...
সাংবাদিক তার কথা শেষ করার আগেই দ্যুমা উত্তর দিলেন, বেবুন। সঙ্গে যোগ করলেন, আর আপনার যেখানে শেষ সেখান থেকেই আমার পূর্বপুরুষের শুরু।
আলেক্সান্দার দ্যুমা (২৪ জুলাই ১৮০২-৫ ডিসেম্বর ১৮৭০) বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক। তিনি মূলত ইতিহাস-আশ্রিত অ্যাডভেঞ্চার উপন্যাস লেখক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। তার পুরো নাম দ্যুমা ডেভি ডি লা পাইলে টারিয়া। 
Advertisement
Loading...
Loading...
প্রজাপতির ডানা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: