‘তারা রকেট বানানোর কী জানে!’

জহিরুল ইসলাম

প্রজাপতির ডানা

ছোটবেলা থেকেই ভন নিউম্যান ছিলেন অসাধারণ প্রতিভাবান। ৬ বছর বয়সে তিনি ৮-অঙ্কের সংখ্যা মনে মনে ভাগ করতে পারতেন। মাত্র ২২

2019-12-21T00:00:00+00:00
2019-12-21T00:00:00+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রজাপতির ডানা
‘তারা রকেট বানানোর কী জানে!’
জহিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম 
ছোটবেলা থেকেই ভন নিউম্যান ছিলেন অসাধারণ প্রতিভাবান। ৬ বছর বয়সে তিনি ৮-অঙ্কের সংখ্যা মনে মনে ভাগ করতে পারতেন। মাত্র ২২ বছর বয়সে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। একবার রকেট নির্মাণকারী একটি প্রতিষ্ঠান ভন নিউম্যানকে কনসালট্যান্ট হিসেবে ডেকে নেয়। নিউম্যান তাদের অর্ধসমাপ্ত রকেটটা দেখে জিগ্যেস করেন, কারা এটার ডিজাইন করেছে?আমাদের ইঞ্জিনিয়াররা। ম্যানেজার জানালেন।
নিউমান তাচ্ছিল্যের সঙ্গে বললেন, তারা রকেট বানানোর কী জানে! রকেট বানানোর সব সূত্র আমার ১৯৫২ সালের একটা গবেষণাপত্রে রয়েছে, ওটা ভালো করে পড়ুন। বলে চলে গেলেন নিউম্যান।
নিউম্যানের সূত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে নতুন একটা রকেট তৈরি করা হলো। কিন্তু সেটা আকাশে উঠতে না উঠতেই বিকট আওয়াজ করে ফেটে গেল। ম্যানেজার ভীষণ রেগে নিউম্যানকে ফোন করতেই তিনি বললেন, ও হ্যাঁ, তা তো হবেই। ১৯৫৩ সালে আমার আরেকটা গবেষণাপত্রে এই রকেট ফাটা সমস্যার সমাধান দিয়েছি।
জন ভন নিউম্যান (২৮ ডিসেম্বর ১৯০৩-৮ ফেব্রুয়ারি ১৯৫৭) ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন গণিতবিদÑ যিনি সেটতত্ত্ব, জ্যামিতি, প্রবাহী গতিবিদ্যা, অর্থনীতি, যোগাশ্রয়ী প্রোগ্রামিং, কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যানসহ আরও অনেক ক্ষেত্রে অবদান রেখেছেন।
Advertisement
Loading...
Loading...
প্রজাপতির ডানা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: