ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক চার্লস ব্যাবেজ। জন্ম ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর। তাকে কম্পিউটারের জনক হিসেবে অভিহিত করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিকাল ইঞ্জিন নামের দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেন। তার তৈরি অ্যানালাইটিকাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারত এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য আজকের কম্পিউটারের ডিজাইনে এখনও গুরুত্বপূর্ণ। অর্থায়নের অভাবে ব্যাবেজ তার প্রকল্পটি সম্পূর্ণ করতে পারেননি। ১৮১০ সালের অক্টোবর চার্লস ব্যাবেজ টকেমব্রিজের ট্রিনিটি কলেজে পরতে আসেন। তিনি ইতোমধ্যে সমসাময়িক গণিতের কিছু অংশে স্বশিক্ষিত ছিলেন। ফলে বিশ্ববিদ্যালয়ে উপলব্ধ মান গাণিতিক নির্দেশনায় তিনি হতাশ হন।
১৮২৮ সালে তিনি লুকাসিয়ান প্রফেসর হিসেবে নিযুক্ত হন এবং ১৮৩৯ সাল পর্যন্ত এ পদে আসীন ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে ভালোবাসতেন না, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে আরও সংহত দেখতে চেয়েছিলেন, বিশেষ করে গবেষণা ও বৃহত্তর পাঠ্যক্রম আরও বেশি করে নজর দেওয়া। তিনি কখনও অধ্যাপনা করেনি। এ সময়ে তিনি রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তিনি বেরা অব ফিনসবারির প্রার্থী হিসেবে দুবার সংসদে দাঁড়িয়েছিলেন। ১৮৩৯ সালের শেষে তিনি লুকাসিয়ান অধ্যাপক হিসেবে পদত্যাগপত্র পাঠান, ভ্যাভেলের সঙ্গে কেমব্রিজের সংগ্রাম থেকেও দূরে চলে যান। গণিত ও গুনতি এবং আন্তর্জাতিক পরিচিতিগুলোর ওপর তিনি আরও মনোযোগী হয়ে ওঠেন। তিনি ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন এবং তৈরির বর্ণনা লিখে রেখেছিলেন। পরবর্তী সময়ে ১৯৯১ সালে তার বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় এবং দেখা যায় সেটি সঠিকভাবে কাজ করছে। ১৮ অক্টোবর ১৮৭১ সালে, ৭৯ বছর বয়সে চার্লস ব্যাবেজ মারা যান। তিনি নাইটহুড এবং ব্যারনেটের খেতাব উভয়ই প্রত্যাখ্যান করেছিলেন। (উইকিপিডিয়া)