টেক্সাসে গোলাগুলিতে নিহত ২

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মিউজিক ভিডিও তৈরির সময় হামলায় দুই জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছে। কর্তৃপক্ষ শনিবার এ খবর

2019-12-29T18:36:24+00:00
2019-12-29T18:36:24+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
টেক্সাসে গোলাগুলিতে নিহত ২
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৩০৮)
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মিউজিক ভিডিও তৈরির সময় হামলায় দুই জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছে। কর্তৃপক্ষ শনিবার এ খবর জানায়।

হ্যারিস কাউন্টি শ্যারিফ এড গোনজালেজ এক ট্ইুট বার্তায় বলেন, বন্দুক হামলায় মোট নয় জন হতাহত হয়েছে। ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

গোনজালেজ সংবাদ মাধ্যমকে আরো জানান, একটি আবাসিক ভবনের পার্কিং লটে হিস্পানিক গ্রুপের ওপর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, গ্রুপটি এ সময়ে একটি মিউজিক ভিডিওর চিত্রায়ন করছিল। অতর্কিত এ হামলা চালানো হয়।
হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও কিছু জানতে পারেনি বলে তিনি জানান।

সরকারি হিসাবে, দেশটিতে ২০১৭ সালে বন্দুক হামলায় প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: