ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার মোদীর বাসভবন ৭ নম্বর লোক কল্যাণ মার্গে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে বলে জানা গেছে৷ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি৷