
এনপিআর তথা ভারতের জাতীয় জনসংখ্যা রেজিস্টার -এর নির্দেশিকা থেকে এবার মুসলমানদের উৎসবের ছুটিগুলো বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এনপিআর ২০২০ তালিকা থেকে মুসলিমদের উৎসবে ছুটি বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০২০ সালের এনপিআর নির্দেশিকা সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে যে মুসলিমদের কয়েকটি উৎসবের মধ্যে একটি উৎসবও কেন পঞ্জিকায় উল্লেখ করা হলো না। এটি নিশ্চয়ই অনিচ্ছাকৃত কোনো ভুল নয়।
ভারতে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পর দেশটিতে করা হচ্ছে জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর)। এই এনপিআর নিয়ে ভারত সরকারের কড়া সমালোচনা চলছে সুশীল সমাজ ও ছাত্রদের মাঝে।
মুসলমানদেরকে কোণঠাসা করতে এনপিআর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য যে, এনপিআর ২০২০ সম্পর্কিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকার পাঁচ নম্বর অনুচ্ছেদে ‘গ্রেগরিয়ান ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ উৎসব’ সম্পর্কে উল্লেখ রয়েছে। এ অনুচ্ছেদে নাগরিকের জন্ম তারিখ তথ্য জোগাড় করার সময়ে কী কী করণীয়, তা উল্লেখ রয়েছে।