সর্বনিম্ন তাপমাত্রায় দিল্লিতে রেডঅ্যালার্ট

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

শীতে কাপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রায় ১১৮ বছর পর হাড়কাঁপানো শীতের দেখা পেল তারা। এবার তাপমাত্রা রেকর্ড করা হয় ২

2019-12-30T10:30:41+00:00
2019-12-30T13:55:39+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
সর্বনিম্ন তাপমাত্রায় দিল্লিতে রেডঅ্যালার্ট
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১০:৩০ এএম  আপডেট: ৩০.১২.২০১৯ ১:৫৫ পিএম  (ভিজিট : ৪৪৫)
শীতে কাপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রায় ১১৮ বছর পর হাড়কাঁপানো শীতের দেখা পেল তারা। এবার তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুই সপ্তাহ ধরে তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিমান ও রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে ভারতের রাজধানীতে।

চলমান শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, শীতের কারণে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে রেডঅ্যালার্ট। এতে তীব্র শীত থেকে বাঁচতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে।

দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশসহ হাড়কাঁপানো শীত পড়েছে হিমাচল প্রদেশেও। এ ছাড়া মানালি, সুন্দরনগরসহ কয়েকটি স্থানে তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে।

১৯৩০ সালের ২৭ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। এখন পর্যন্ত সেটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর ও ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা এ বছরের চেয়েও নিচে নেমেছিল। তখন তাপমাত্রা ছিল ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এর আগে ১৯০১ সালে এমন হাড়কাঁপানো শীত পড়েছিল দিল্লিসহ গোটা ভারতে। এনডিটিভি।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: