৫২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস, ৩৩টিতে সবাই ফেল

সময়ের আলো অনলাইন

জাতীয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। প্রকাশিত ফল অনুযায়ী এ বছর

2019-12-31T13:37:45+00:00
2019-12-31T13:37:45+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
৫২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস, ৩৩টিতে সবাই ফেল
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১:৩৭ পিএম   (ভিজিট : ৬৩০)
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। প্রকাশিত ফল অনুযায়ী এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলে শতভাগ পাসের তালিকায় জায়গা পেয়েছে ৫ হাজার ২৪৩টি প্রতিষ্ঠান।

২০১৮ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা শতভাগ পাসের তালিকায় ছিল মোট ৪ হাজার ৭৬৯টি প্রতিষ্ঠান। সেই হিসেবে এ বছর এ সংখ্যা বেড়েছে ৪৭৪টি প্রতিষ্ঠান।

অপরদিকে একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। এদের মধ্যে ১৪টি সাধারণ শিক্ষা বোর্ড ও ১৯টি মাদ্রাসা বোর্ডে। গত বছর এই সংখ্যা ছিল ৪৩টি। অর্থাৎ গত বছরের তুলনায় এই সংখ্যা কমেছে ১০টি।

এ বছর নয়টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২৬,০২,০৫৩ জন শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছে ২২,৮৭,২৭১ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৮,৪২৯ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৬৮,০৯৫ জন। এই সূচকেও এগিয়ে মেয়েরাই।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিইসি, জেএসসি, জেডিসি ও প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: