২০২০ থেকে জিপিএ-৫ পরিবর্তে সিজিপিএ-৪

সময়ের আলো অনলাইন

জাতীয়

পাবলিক পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট এভারেজ-৫) এর পরিবর্তে সিজিপিএ-৪ (কুমুলেটিভ গ্রেট পয়েন্ট এভারেজ বা সিজিপিএ) চালু করা হবে বলে

2019-12-31T17:30:57+00:00
2019-12-31T17:30:57+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
২০২০ থেকে জিপিএ-৫ পরিবর্তে সিজিপিএ-৪
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৫:৩০ পিএম   (ভিজিট : ৯৬৬)
ছবি পিআইডি

ছবি পিআইডি

পাবলিক পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট এভারেজ-৫) এর পরিবর্তে সিজিপিএ-৪ (কুমুলেটিভ গ্রেট পয়েন্ট এভারেজ বা সিজিপিএ) চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেএসসি-জেডিসির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা পুরোটা বিশ্লেষণ করে দেখছি। আগামী বছর থেকে চালু করবো বলে আমরা আশা করছি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যত কম জিপিএ-৫ নিয়ে কথা বলবো, তত আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো, শিক্ষার জন্য ভালো। জিপিএ-৫ এর উন্মাদনায় শিশুদের, শিক্ষার্থীদের জীবন একেবারে নিরানন্দ করে তুলছি। তার ওপর তাদের মন বিষিয়ে দিচ্ছি। শিক্ষার্থীদের ওপর অবিশ্বাস্যরকম চাপ, অভিভাবক, বন্ধু-বান্ধবের চাপ, জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না।

জিপিএ-৪ সামনের বছর চালু করা যাবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কথা বলেছিলাম এ বছর করতে পারি কিনা। কিন্তু আমাদের মনে হয়েছে তাড়াহুড়া করা ঠিক হবে না। আমরা পুরোটা বিশ্লেষণ করে দেখছি। আগামী বছর থেকে চালু করবো বলে আমরা আশা করছি।

Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: